• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আজ থেকে শুরু টানা ৪ দিনের সরকারি ছুটি 

প্রকাশিত: ১১:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আজ থেকে শুরু টানা ৪ দিনের সরকারি ছুটি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। 

অন্যদিকে নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা পাঁচ দিন। আজ থেকে সেই ছুটি শুরু হয়েছে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ১১ ও ১২ ফেব্রুয়ারি। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সর্বমোট পাঁচ দিন। 

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। 

বিভি/এসজি

মন্তব্য করুন: