• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথের আগের দিন নিয়োগ পেলেন ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বাসস

প্রকাশিত: ২৩:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন সরকারের শপথের আগের দিন নিয়োগ পেলেন ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

রাত পোহালেই শপথ নিবেন নতুন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীসভার সদস্যরা। এর আগের দিন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন- মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। 

এদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: