• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিতর্কিত মন্তব্যের পর মঞ্জুরুল মুন্সীকে সব পদ থেকে বহিষ্কার

প্রকাশিত: ২১:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিতর্কিত মন্তব্যের পর মঞ্জুরুল মুন্সীকে সব পদ থেকে বহিষ্কার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: