• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন যারা

প্রকাশিত: ১৪:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালেই শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ উপলক্ষে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন। ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন হবে, যার মধ্যে পূর্ণ মন্ত্রী থাকবেন ২৫ জন। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৪ জন।

মন্ত্রিসভায় থাকছেন যারা:

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম এবং সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী।

এ ছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-1 আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ, জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা-২ আসনের নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সুমন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিজয়ী জোনায়েদ সাকি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: