• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম দিন যা যা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

প্রকাশিত: ২১:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রথম দিন যা যা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি গঠিত মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শপথ পাঠ করান। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং সর্বশেষ বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: