নতুন প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব হলেন যারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্য আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা ওই দুই পদে যতদিন বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: