• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বাড়লো সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় 

প্রকাশিত: ১৫:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রমজানে বাড়লো সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় 

ফাইল ছবি

রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা মেটাতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে নির্দিষ্ট সময় সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক নির্দেশনায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নির্দিষ্ট সময় সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সময় ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। নতুন নির্দেশনা অনুযায়ী, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। অর্থাৎ মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। আর ২৬ মার্চ থেকে পূর্বের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: