• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতর পেলেন?

প্রকাশিত: ১৯:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতর পেলেন?

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ জন উপদেষ্টার মধ্যে ৮ জনের দফতর বণ্টন করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন সিনিয়র নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত এই তিন নেতা এখন থেকে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মাঠ পর্যায়ের পরিস্থিতির সঙ্গে প্রশাসনের সমন্বয় সাধনে সরাসরি ভূমিকা রাখবেন। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মন্ত্রী পদমর্যাদার অন্য দুই উপদেষ্টার মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দক্ষ অর্থনীতিবিদ হিসেবে পরিচিত রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যেও দফতর বণ্টন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তরুণ ব্যক্তিত্ব মাহদী আমিনকে একসাথে চারটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: