প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে সরিয়ে দেওয়া হলো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন) তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সচিবরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: