ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালেই, আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এতে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: