‘ফ্যামিলি কার্ড’ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যেসব আলোচনা হলো
অতিদ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প। এই কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বৈঠকে অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।
এর আগে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।
কমিটির সদস্যরা হলেন— সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব ও সমাজকল্যাণ সচিব।
বিভি/এজেড



মন্তব্য করুন: