• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক-বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এনসিপির বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যেদিন থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, সেদিন থেকেই আমি আশাবাদী যে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এনসিপি আস্তে আস্তে একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা সনাতনী রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা রাজনীতি করব বর্তমান ও ভবিষ্যতের জন্য। গণতন্ত্রের মাঠে অনেক ফুল ফুটবে। যারা শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে ব্যবহার হবে, তাদের ক্ষেত্রেও আমি আশা করি, এনসিপি রাজনীতির মাঠে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। সংসদে তর্ক-বিতর্ক থাকবে, তবে সকল আলোচনা হবে সংবিধান ও নিয়মিত প্রক্রিয়ার মধ্যে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের কোন বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না।

সবশেষে তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ে দিতে হবে।  এছাড়াও, অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছেন, তা এই সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত