• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল হবে কীভাবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৫, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৫৫, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল হবে কীভাবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দীর্ঘদিন ধরেই দেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে অভিযোগ জমা হচ্ছে। অনেকগুলো অভিযোগের আবার সত্যতাও মিলেছে। কিন্তু তাদের বিরুদ্ধে সেভাবে উদ্যোগ নেয়া হয়নি। নতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম পর্যায়ক্রমে বাতিল করা হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। 
 
তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম পর্যায়ক্রমে বাতিল করা হবে। সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধারা যেসব আর্থিক সুবিধা পান, সেগুলোও ফিরিয়ে আনা হবে হবে।

মন্ত্রী আরও জানান, সচিবালয়ে বৈঠকের সময় জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই পরিবারগুলোর আর্থিক ও পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত