• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিত: ১৪:০১, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০১, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আর কয়েকদিন পরই যাত্রা শুরু করবে নতুন সংসদ। এই সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন। মূলত জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকার দিয়ে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হলো। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামত ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত