• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ২০:৪১, ৩ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫১, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খাল খননে সরকার সক্ষম হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেল-এর সভা শেষে ব্রিফে একথা বলেন পানিসম্পদ মন্ত্রী। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, লক্ষ্য ছিলো প্রথম ১৮০ দিনে ১০০০ কিলোমিটার খাল খনন করবো। তবে ১২০০ কিলোমিটারেরও বেশি খাল খনন দৃশ্যমান হবে। ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খননে সক্ষম হবো বলে প্রত্যাশা করছি।

পানিসম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খনন শুরু হবে। ৫ তারিখ আরেকটি বৈঠকে নির্ধারিত হবে, কোন কোন জেলায় প্রধানমন্ত্রী সশরীরে থাকবেন। আশা করছি, দিনাজপুরে খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: