• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কোনভাবেই মাথা নত করবে না ইরান: রাষ্ট্রদূত জলিল রহিমি

প্রকাশিত: ০৯:৪২, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কোনভাবেই মাথা নত করবে না ইরান: রাষ্ট্রদূত জলিল রহিমি

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান তার শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা মাথা নত করবে না।

বুধবার (৪ মার্চ) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আমেরিকাকে ‘মহাশয়তান’ উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, আমেরিকা-ইসরাইল সকল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে। সর্বোচ্চ নেতা যুদ্ধের এই বিভীষিকার মধ্যেও পালিয়ে যাননি। তিনি বীরের মতো জনগণের পাশে থেকে সাহসের পরিচয় দিয়েছেন। খামেনি যখন শহীদ হন, তখন তিনি তার অফিসেই কাজ করছিলেন। আমেরিকা তাকে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করেছে।

রহিমি বলেন, বাহরাইন, সৌদি আরব, দুবাই ও কাতারে থাকা আমেরিকান ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ইরানের আটশ নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন।

রাষ্ট্রদূত রহিমি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সরকারের বিবৃতির প্রশংসা করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত