মধ্যপ্রাচ্যে যুদ্ধ, শাহজালালে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল!
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইটসহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং দুবাইগামী ৪টি ফ্লাইট।
জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ আরও ৩৪ টি দিয়ে মোট পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ২১০টি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। চলমান সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: