• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১৭ মার্চের অগ্রিম টিকিট 

প্রকাশিত: ১০:০৬, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১৭ মার্চের অগ্রিম টিকিট 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে শনিবার (৭ মার্চ) পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের অগ্রিম টিকিট। 

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা হবে না।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত