• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

১৬ তারিখ থেকে প্রচারণায় নামবেন সেই দুই উপ-নির্বাচনের প্রার্থীরা

প্রকাশিত: ১৪:৩৪, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১৬ তারিখ থেকে প্রচারণায় নামবেন সেই দুই উপ-নির্বাচনের প্রার্থীরা

আগামী ১৬ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। প্রচার-প্রচারণার জন্য মোট ২৩ দিন সময় পাবেন তারা। 

শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতোমধ্যে এই আসনে বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং বর্তমানে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে কমিশন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত