• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শারজাহ-আবুধাবি রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

প্রকাশিত: ১৬:৪০, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪০, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শারজাহ-আবুধাবি রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ (শুক্রবার) থেকে শারজাহ এবং ১৪ মার্চ (শনিবার) থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশীরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় পার করছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।

সকল ধরনের অনিশ্চয়তা দূর করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবি রুটেও ফ্লাইট থাকবে।

ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইটগুলো রাত ৮:৪৫ মিনিটে ছাড়বে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১:৩০ মিনিটে ফ্লাইট আসবে।

আবুধাবি রুটে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে শনি ও বৃহস্পতিবার ৫:৫০ মিনিটে এবং সোমবার ৩:৫৫ মিনিটে, চট্টগ্রামের মধ্য দিয়ে। চট্টগ্রাম থেকে সোমবার ৫:৫০ মিনিটে সরাসরি আবুধাবি রুটে ফ্লাইট ছাড়বে, এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০:১০ মিনিটে ফ্লাইট আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ব্যবহার করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে আছে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০, মোট ২৫টি এয়ারক্রাফট।

উল্লেখ্য, প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট চালু আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে।

টিকেট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত