• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাসপূর্তি আজ, কেমন হলো যাত্রা?

শুভ মাহফুজ

প্রকাশিত: ০৯:৪২, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাসপূর্তি আজ, কেমন হলো যাত্রা?

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাস পূর্তি আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, যা মানুষকে আশাবাদী করে তুলেছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গনতন্ত্রের যাত্রা শুরু হয়। নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাদী দল-বিএনপি।  

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিন শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। বঙ্গভবনে শপথ গ্রহণের রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মত সরকারের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

দায়িত্ব গ্রহণের পরই নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রটোকল না নিয়েই চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। 

অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন তিনি।  বিএনপির নির্বাচনি ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’। যেটি  নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।

১৪ মার্চ ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।  

দ্রারিদ্র বিমোচনের জন্য দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সে সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

১৬ই মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশেতহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। 

বিএনপির নির্বাচনি ইশতেহারে আরেকটি প্রতিশ্রুতি ছিল ‘কৃষক কার্ড’। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ দেশের আটটি জেলার ৯টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। 

শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সংসদকে জবাবদিহীতার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংসদে উপস্থিতি ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত