ভয়াবহ দুর্ঘটনা: বিএনপি নেতাসহ পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু
মোংলা- খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত জন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর তিনটার কিছু পরে সড়কের গুনাইব্রীজ এলকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোংলা থেকে ছেড়ে যাওয়া নৌবাহিনীর একটি বাসকে খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সরাসরি আঘাত করে। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুই শিশুসহ সাত জনের মৃত্যু হয়। এসময় আহত হয় মাইক্রোবাসের ড্রাইভারসহ আরো সাত জন।
নিহত ব্যক্তিরা মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড এর সভাপতি আবদুর রাজ্জাক ও তার পরিবারের সদস্য। আহতদের মধ্যে একজন গাড়ীর চালক নাইম আর বাকী ৬ জন নিহত আবদুর রাজ্জাকের পরিবারের সদস্য। দুর্ঘটনার পর পর বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাটির সদস্যরা সবাইকে উদ্ধার। পরে তাদের নেওয়া হয় খুলনা মেডিকেল হাসপাতালে। আহত সবাই খুলনায় চিকিৎসাধীন।
বিভি/এসজি



মন্তব্য করুন: