১০ দিন পর সুন্দরবনের দস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার
মুক্তিপণের দাবিতে সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র কাছে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুর ইসলাম ইমন।
তিনি জানান, ১০ দিন আগে তিনটি মাছ ধরার নৌকা থেকে ৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু নানা ভাই বাহিনীর সদস্যরা। পরে ‘কবির’ নামের এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেন। এরপর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে আজ ভোরে জিম্মি জেলেদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- সপিকুল, আল আমিন, ইসমাইল, রেজোয়ান, মিয়ারাজ ও রমজান। তাদের আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের এই কর্মকর্তা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: