• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  

প্রকাশিত: ১২:২০, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১২:২০, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে। 

তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। 

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, তারেক রহমান সম্মতি প্রকাশ করেছেন সকাল সাড়ে আটটায় আমাদের সঙ্গে নামাজ পড়বেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত