• NEWS PORTAL

  • শনিবার, ২১ মার্চ ২০২৬

মিরপুরে ঈদের নামাজ আদায় করেছেন জামায়াত আমীর 

প্রকাশিত: ০৯:০৪, ২১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে ঈদের নামাজ আদায় করেছেন জামায়াত আমীর 

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমীর বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

বিভি/এসজি

মন্তব্য করুন: