• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রকাশিত: ১১:৪২, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১২:৩৫, ২১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে।

সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণে প্রবেশ উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে শুরু করে। সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দলে দলে সেখানে জড়ো হন।

সকালের দিকে যে জনস্রোত তৈরি হয়, তা ক্রমেই বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে পুরো এলাকাজুড়ে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: