• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত  চলবে অফিস, দোকান-মার্কেট সন্ধ্যা ৬টা

প্রকাশিত: ০৮:২৭, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৪৪, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত  চলবে অফিস, দোকান-মার্কেট সন্ধ্যা ৬টা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায়  সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। 

আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এছাড়া, আগামী রবিবার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রবিবার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

বিভি/এআই

মন্তব্য করুন: