• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বনলতা এক্সপ্রেস নয়, মেয়েকে নিয়ে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৫২, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:১৪, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বনলতা এক্সপ্রেস নয়, মেয়েকে নিয়ে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে গতকাল রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গিয়েছিলেন‌ প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার মেয়ে জাইমা রহমানও। শুরুতে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল- তিনি এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন। কিন্তু তা নয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে 'প্রোজেক্ট হেইল মেরি' সিনেমাটি দেখেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন সিনেমাটি দেখতে।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সিনেমাটি ৭টা ১০ মিনিটে শুরু হয়ে ১০টা ১০ মিনিটে শেষ হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: