কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। আহতদের সর্বোচ্চ ও জরুরি সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৫কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৫
তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনায় কারও অবহেলা বা দায় থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার কথা জানান।
উল্লেখ্য, আজ দুপুরে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা সংলগ্ন আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: