• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেলো তিনজনের, আহত ১৫

প্রকাশিত: ২১:২২, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেলো তিনজনের, আহত ১৫

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: