• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সরকারি দলের সংসদীয় সভা আজ

প্রকাশিত: ১১:৩২, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সরকারি দলের সংসদীয় সভা আজ

ছবি: সংগৃহীত

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকার দলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে (পশ্চিম ব্লক, লেভেল ৯, কক্ষ নম্বর ৯৩২) এই সভা অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভি/এআই

মন্তব্য করুন: