• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন্ত্রী

প্রকাশিত: ১২:০৭, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন্ত্রী

জাতীয় সংসদে দাঁড়িয়ে আজও দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল-  ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত ১৬ হাজার টন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি রোধে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে বিষয়টি আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: