পেছালো স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ
স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল নয়, এ পুরস্কার দেওয়া হবে আগামী ১৬ এপ্রিল। মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: