শাহবাগের ফুটপাতের গোলাপি পেলেন বাড়ি, শুক্রবার পাবেন নতুন বাড়ির চাবি
রাজধানী ঢাকার শাহবাগে ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় আরও উপস্থিত থাকবেন— স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা।
বিভি/নিমা/এআই













মন্তব্য করুন: