• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেন ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ১৭:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্থানীয় সরকার নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেন ইসি সানাউল্লাহ

দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এ জন্য শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

বিভি/টিটি

মন্তব্য করুন: