• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অভিমানী সেই ছাত্রদল নেতাকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত: ১৮:০১, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অভিমানী সেই ছাত্রদল নেতাকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী 

ফেসবুকে অভিমানী পোস্ট, তুলে ধরেছিলেন আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগের কথা। একই সঙ্গে প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার হতাশা এবং দলের অভ্যন্তরীণ নানা অনিয়ম ও দুর্বলতা নিয়ে প্রশ্ন। সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল ফিরোজকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী তাকে সাক্ষাতের আমন্ত্রণ জানান।

গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক পোস্টে ফিরোজ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ত্যাগ ও ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে ফিরোজকে সাক্ষাতের জন্য ডেকে নেন তারেক রহমান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী দুঃসময়ে ছাত্রদলের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি ফিরোজকে সান্ত্বনা দেওয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: