• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যেকারণে বাতিল হতে পারে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা 

প্রকাশিত: ১৫:৩৬, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
যেকারণে বাতিল হতে পারে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেফতার হলে তার ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাস এ সতর্কবার্তা দিয়েছে।

বার্তায় বলা হয়, আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেফতার হলে ভবিষ্যতে সে দেশের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন বলেও জানিয়েছে মার্কিন দূতাবাস।


 

বিভি/এআই

মন্তব্য করুন: