চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানে করে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: