• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

যে নামে হবে কুমিল্লা-ফরিদপুর বিভাগ

প্রকাশিত: ১৬:১২, ২১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
যে নামে হবে কুমিল্লা-ফরিদপুর বিভাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হবে। এবার দুই বিভাগের নামও বললেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা এবং ফরিদপুরের পদ্মা।

এসময় তিনি সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বলেও জানান।

প্রধানমন্ত্রী বলেন, মহামারির কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: