• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

কলকাতা বন্দরে ১৬৫ কন্টেইনার নিয়ে ডুবে গেলো বাংলাদেশের জাহাজ 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:১৪, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কলকাতা বন্দরে ১৬৫ কন্টেইনার নিয়ে ডুবে গেলো বাংলাদেশের জাহাজ 

ভারতের কলকাতা বন্দরের জেটিতে ১৬৫টি কন্টেইনার বোঝাই বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ কাত হয়ে ডুবে গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের একটি জেটিতে (সাবেক কলকাতা বন্দর) এই ঘটনা ঘটে।

বাংলাদেশি এজেন্ট ম্যাঙ্গোলাইন শিপিং লিমিটেডের ম্যানেজার হাবীবুর রহমান গণমাধ্যমকে বলেন, কন্টেইনার নিয়ে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল জাহাজটির। কন্টেইনার লোড করার সময় জাহাজ কাত হয়ে ডুবে যায়। জাহাজটি উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।জাহাজে থাকা নাবিকরা সবাই নিরাপদে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই’র প্রতিবেদনের বলা হয়েছে, বন্দরের নেতাজি সুভাষ ডকে ১৬৫টি কন্টেইনার তোলার পরই জাহাজটি কাত হয়ে একপাশ ডুবে যায়। সেখান থেকে বেশ কয়েকটি কন্টেইনার তখন নদীতে পড়ে ভাসতে থাকে। এ ছাড়া বেশ কয়েকটি কন্টেইনার ডুবে যায়।

৮৩ মিটার দৈর্ঘ্যের জাহাজটি বিশ ফুট দৈর্ঘ্যের ২৪৪টি কন্টেইনার বহন করতে সক্ষম।

এমভি মেরিন ট্রাস্ট-১ নামের জাহাজটি মেরিন ট্রাস্ট লিমিটেডের মালিকানাধীন। এটি কোস্টাল এগ্রিমেন্টের আওতায় ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণ করে থাকে।

এর আগে বুধবার বিকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরে পৌঁছায়।

বিভি/এইচএস

মন্তব্য করুন: