• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বিমসটেক সম্মেলনে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১১:১৬, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বিমসটেক সম্মেলনে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০০৪ সালে সই হওয়া বিনা শুল্কে বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত ৫ম বিমসটেক সম্মেলনে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বুধবার (৩০ মার্চ) তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে গিয়েছে। জ্বালানী তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। যে কারণে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। বাংলাদেশের মতো দেশগুলোর মানুষদের এই সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে আশা করা হচ্ছে, সনদটি বিমসটেক ফোরামকে বাংলাদেশসহ বঙ্গোপসাগর এলাকাকে একটি টেকসই শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে।

আঞ্চলিক সংস্থা বিমসটেক-এর সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশ হলো- মিয়ানমার ও থাইল্যান্ড।

১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় বিমসটেক। বর্তমানে সংস্থাটির বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত