• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৬, ১ মে ২০২২

ফন্ট সাইজ
ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই শুভেচ্ছা বার্তায়, যে যার অবস্থান থেকে ঈদের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান শেখ হাসিনা।
 
শনিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
 
৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই।
 
শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। 

উল্লেখ্য, আজ রবিবার চাঁদ দেখা কমিটির বৈঠক। আজ সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। আর দেখা না গেলে মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত