• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ জানানো হবে বিএনপিকেও

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ মে ২০২২

আপডেট: ১৩:৫০, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ জানানো হবে বিএনপিকেও

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হবে বিএনপিকেও।

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে পদ্মাসেতু উদ্বোধনের দিনক্ষণ জানান তিনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু কারো নামে হবে না। আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিসহ বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এখানে কারও নাম থাকার দরকার নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত