• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ০৭:৫৬, ২২ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ বুধবার (২২ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে প্রেস উইং সূত্রে জানা গেছে।

গত সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন। 

মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। এরপর প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত