• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ব্রুনাইয়ের সুলতানকে ৯০০ কে‌জি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১:০৪, ৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ব্রুনাইয়ের সুলতানকে ৯০০ কে‌জি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসসান আল-বলকিয়াহ মুইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার নাহিদা রহমান সুমনা মঙ্গলবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর ক‌রেন।

ব্রুনাইয়ের বাংলাদেশ হাইক‌মিশন জানায়, বাংলাদেশের ‘আম্রপালি’ আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

গত বছর প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত