গণভবনে ঈদ উদযাপন করছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে ঈদুল আজহা উদযাপন করছেন। তার সঙ্গে ঈদ উদযাপন করছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
গণভবন সূত্রে জানা গেছে, করোনার কারণে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় আনুষ্ঠানিকভাবে করবেন না তিনি। তবে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন
আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউ কেউ ঈদ উদযাপন করবেন নিজ নির্বাচনী এলাকায়। কেউ রাজধানী ঢাকায়।
বিভি/এনএ



মন্তব্য করুন: