• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শোক দিবসে পতাকা উড়ানোর নিয়ম জানালো সরকার 

প্রকাশিত: ১৭:৫২, ১০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
শোক দিবসে পতাকা উড়ানোর নিয়ম জানালো সরকার 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পতাকা ওড়ানোর নিয়ম জানালো সরকার। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও মানসম্মত কাপড়ে তৈরি করতে হবে জাতীয় পতাকা। বুধবার (১০ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে ১৫ আগস্টে পতাকা উড়ানোর নিয়ম জানায়।

বিরণীতে বলা হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দণ্ডায়মান পতাকাদণ্ডে রশির সাহায্যে দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে। দিন শেষে পতাকাটি নামানোর সময় আবার দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং এরপর ধীরে ধীরে নামাতে হবে।

এছাড়াও মানতে হবে পতাকা বিধি। পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভেতরে একটি লাল বৃত্ত থাকবে। পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি পতাকার দের্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে।
ভবনে উত্তোলনের জন্য দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ৬ ফুট; দৈর্ঘ্য ৫ ফুট, প্রস্থ ৩ ফুট এবং দৈর্ঘ্য ২ দশমিক ৫ ফুট, প্রস্থ এক দশমিক ৫ ফুটের পতাকা ব্যবহার করতে হবে। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত