• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

লেখক বৃত্তান্ত:

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

ওয়েবসাইটে সাইবার হামলা সম্পর্কে যা জানালো জনতা ব্যাংক

ওয়েবসাইটে সাইবার হামলা সম্পর্কে যা জানালো জনতা ব্যাংক

ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়া সংক্রান্ত যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জনতা ব্যাংক। দুপুুরে ওয়েবসাইট সচলের পর জনতা ব্যাংক তাদের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটসে জানায়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে।

০৪:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’ 

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’ 

স্মার্টফোনে ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ তৈরি করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড। অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের লক্ষ্য হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানো। এর মধ্যে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করা, সন্দেহজনক ওয়েবসাইট ও লিংকে প্রবেশের আগে সতর্ক করা এবং মোবাইল আর্থিক সেবা, ব্যাংকিং, মার্চেন্ট ও মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারে নিরাপত্তা বাড়ানো।

০২:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

মুখোমুখি মাস্ক ও আম্বানি: কি হচ্ছে ভারতের ইন্টারখাতে?

মুখোমুখি মাস্ক ও আম্বানি: কি হচ্ছে ভারতের ইন্টারখাতে?

ভারতের ইন্টারনেট বাজারে এবার মুখোমুখি বিশ্বের শীর্ষ ধনীদের দুই প্রভাবশালী ব্যবসায়ী—স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। মাস্কের অভিযোগ, ভারতে তাঁর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্কের প্রবেশে বাধা দিচ্ছে প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী। জবাবে রিলায়েন্স বলছে, প্রতিযোগিতাকে তারা ভয় পায় না, তবে মানতে হবে ভারতের আইন। এরই মধ্যে নিরাপত্তা ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় একাধিক প্রতিষ্ঠান। তাহলে কি ভারতের ইন্টারনেট বাজারে শুরু হচ্ছে নতুন প্রতিযোগিতা, নাকি এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণ ও বাজারের আধিপত্য?

০৪:৩৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার