• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই: ইসি আলমগীর

প্রকাশিত: ১৫:৪১, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ১৫:৫৫, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই: ইসি আলমগীর

ভোটের মাঠে দায়িত্ব পালন করা মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। 

সোমবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, সবাই আমরা প্রজাতন্তের কর্মচারী৷ প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। এ নিয়ে কোনো ভুল বুঝাবুঝির সুযোগ নেই৷ 

জেলা পরিষদ ও গাইবান্ধা উপ-নির্বাচনসহ দ্বাদশ ভোটেরও মাঠের পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে গত শনিবার ঢাকায় বৈঠক করে ইসি। সেখানে বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন ইসি আনিছুর রহমান। তখনই সভাকক্ষে হই চই সৃষ্টি হয়। ডিসি এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার বক্তব্য শুনতে তারা ইচ্ছুক কি না?  জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান তিনি। 

এ বিষয়ে ইসির ইমেজ ক্ষুন্ন হয়েছে কি না জানতে চাইলে এই কমিশনার বলেন, ওই বিষয়ে পাস্ট এন্ড ক্লোজড।

আরেক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, এটা স্যাটেল জিনিস। শেষ হয়ে গেছে। সাকসেসফুল্লি আমাদের আলোচনা শেষ  হয়েছে। উনারা বলেছে তারা এটা করবেন।  আমাদের আলোচনা তারা মন দিয়ে শুনেছেন। উনারা যে সমস্ত সমস্যার কথা বলেছে। আমরাও বলেছি এগুলো আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। 

ইসি আলমগীর বলেন, আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক। টিমের নানা রকম সদস্যরা থাকেন। দ্বিমত থাকে। তারপর বিতর্ক হয়। আলোচনা হয়।

তিনি আরও বলেন, এখানে সবাই আমরা দায়িত্ব পালন করতে আসছি। যিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন তাকে বাদ দেয়া হবে।  আমি হই যেই হোক। কারণ প্রতিষ্ঠান তো থাকবে। লোক চেঞ্জ হতে পারে৷ প্রতিষ্ঠান তো চেঞ্জ হবে না। কমিশনে আমি যদি আমার রোল প্লে না করতে পারি আমিতো থাকবো না।  আমার পরিবর্তে আরেকজন আসবে।

 

বিভি/এইচকে/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত