অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি
অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন 'মায়ের ডাক' এই কর্মসূচির আয়োজন করে।
বাবাকে হারিয়ে মেয়ের আর্তনাদ।
২০১৩ সালে গুম হন বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেন। আদিবার বয়স তখন মাত্র দুই বছর। সে সময় ঠিকমতো বাবা ডাকতেও শেখেনি। যত বড় হচ্ছে বাবার অভাব ততটাই তীব্র হচ্ছে আদিবার কাছে।
আদিবার মতো অনেকেই বাবার পথ চেয়ে পার করছে বছরের পর বছর। দিন যায়,দিন আসে। কিন্তু আসে না কোনো সুখবর।
অনেক সময় সন্তানদের শান্তনা দেওয়ার ভাষা হরিয়ে ফেলেন মা। স্বামী ফিরবেন কি না ? অপেক্ষায় কাটান দিনের পর দিন। বছরের পর বছর।
গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে তাদের স্বজনদের সঙ্গে সোচ্চার রাজনীতিকরাও।
গুম খুনের সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির দাবি জানান স্বজনরা।
বিভি/রিসি



মন্তব্য করুন: